আরএমপির ৫ থানার ওসি রদবদল। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 July 2019

আরএমপির ৫ থানার ওসি রদবদল। একুশে মিডিয়া


ডাঃ মোঃ হাফিজুর  রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহী মহানগর পুলিশের ৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। আরএমপি কমিশনার হুমায়ন কবির স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
বদবদলকৃত ওসিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমানুল্লাহ আমানকে এপিবিএনে বদলি ও তার স্থলে বোয়ালিয়া থানায় কাটাখালি থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাটাখালি থানার ওসি করা হয়েছে জিল্লুর রহমানকে।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমানকে মতিহার থানার ওসি করা হয়েছে এবং মতিহার থানার ওসি শাহাদত হোসেন খানকে রাজপাড়া থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। দামকুড়া থানার ওসি করা হয়েছে মাজহারুল ইসলামকে। এরপর থেকে থানার আব্দুল লতিফ শাহ ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস একুশে মিডিয়াকে বলেন, আরএমপির কমিশনার স্যার রোববার ওসি পদে রদবদলের এ আদেশ দিয়েছেন।




একুশে মিডিয়া/এসইউ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages