কুতুবদিয়ায় ডাকাতসহ মাদকাসক্তি প্রতিরোধে সহযোগিতার আহবান: ওসি দিদার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 July 2019

কুতুবদিয়ায় ডাকাতসহ মাদকাসক্তি প্রতিরোধে সহযোগিতার আহবান: ওসি দিদার। একুশে মিডিয়া


মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:>>>
কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্দেগ্যে ৮ জুলাই সোমবার আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ২নং দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধূরী। এতে প্রধান অতিথি হিসেবে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদাউস, বিশেষ অতিথি উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন কবির হায়দার, কুতুবদিয়া থানার এসআই জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন । 
সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাইফুল আলম সিকদার । 
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি দিদারুল ফেরদাউস বলেন- কুতুবদিয়ায় ডাকাত, চোর, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীসহ সমাজে বিশৃঙখলাকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সুন্দর সমাজ গড়ে তুলতে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যক্তিবর্গসহ সবাইকে আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে চোর-ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীসহ সকলের নামের তালিকা প্রশাসনকে জমা দিয়ে সহযোগিতা করুন। 
মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষে এলাকার সার্বিক সহযোগিতা প্রয়োজন। সমাজে কোন ডাকাত, মাদকাসক্তির উপস্থিতি দেখা গেলে তাদেরকে ঘেরাও করে  পুলিশ প্রশাসন খবর দিয়ে সহযোগিতার আহবান জানান। 
এলাকায় তালিকা ভুক্ত অথবা নতুন মাদক সেবনকারী ব্যবসায়ীসহ সকল সন্ত্রাসীকে সময় থাকতে সঠিক পথে ফিরে আসার আহবান জানান। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণ করবেন। দক্ষিণ ধূরুং ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও সেবনকারী ২৮ জনের নামের তালিকা প্রকাশ করেন। তারা হলেন- ১নং ওয়ার্ড নয়াপাড়ার মোঃ সোহেল  (৩৫) পিতা- জলাল আহমদ, নুরার পাড়ার- রমজান আলী (৪৬), পিতা- মৃত নুর মোহাম্মদ, রমজান আলী (৪৭) পিতা- মৃত নুর মোহাম্মদ,  হায়দার আলী মিয়াজির পাড়ার- ওবাইদুল্লাহ (৩৫) পিতা- সিরাজদৌল্লাহ, শাহরুম সিকদার পাড়ায়- মিজান (২৬) পিতা- অজ্ঞাত, নুরুল হোসেন (২৮)  পিতা- রশিদ আহম্মদ, মোঃ ইউনুস (২৯) পিতা- ছৈয়দ নুর, বরইতলী পাড়ায়- ছাদেক হোসেন (৪৫), পিতা- মৃত নজির আহম্মদ,  ধূরুং কাচাঁয়- জামাল হোসেন(৩৩), পিতা- ফুজু আহমদ, মোঃ শফি (২৯), পিতা- নুরুল ইসলাম প্রকাশ ইসলাম, রিদুয়ান (৩১),পিতা- হাবিবুল্লাহ, ইসলাম প্রকাশ বুড়া ইসলাম (৫৮) পিতা- অজ্ঞাত,   ধূরুং কাচাঁ রাস্তার মাথার- মোঃ ইসমাইল (৩৮) পিতা- জাফর আলম, অলি পাড়ায়- রুহুল আমিন (৩৫), পিতা- মৌলবী মোকছুদ, কালাচান পাড়ার- মোঃ মহি উদ্দিন (৪৩), পিতা- মৃত সাজেদুল্লাহ, মোঃ ইয়াছিন (৩৬) পিতা- মৃত গোলাম হায়দার, মানিক্যার পাড়ার- মোঃ মো: ধলাইয়া (৩৫) পিতা- আবু তালেব, বৈদ্যর পাড়ায়- ফরিদ আলম প্রকাশ চোরা ফরিদ (৩১) পিতা আবুল হোসেন, আনু বাপের পাড়ার আতাউল হক (৩৫) পিতা- নুরুল আলম 
গনি হদ্দার পাড়ায়- মাহমুদুল করিম (৩৬), পিতা- আবুল হোছাইন, হায়দার আলী মিয়াজির পাড়ায়- মোঃ আক্কাস (৩১), পিতা- আবুল হোসেন, পেচার পাড়ার- মোঃ আলম নুর প্রকাশ আল নুর (৩১) পিতা- এয়ার মোহাম্মদ প্রকাশ ইয়ার নুর, মোঃ জসিম মিয়া (২৫) পিতা- মোক্তার হোছাইন, পশ্চিম আলী ফকির ডেইলের- মোঃ মাইদুল (৩৩) পিতা- গুন্নু মিয়া, মোঃ পাখি (২৬) পিতা- নুরু মাঝি, মোঃ জাকির (২৮), পিতা- নুরুল হুদা, নূর হোছন (৩৮) পিতা- নুরুল হুদা প্রকাশ নুরাইদ্দা, তবলী পাড়ার- রমিজ আহাম্মদ পিতা- মৃত আব্দুল মালেক, তাবে তাদের মধ্যে কেউ জেলহাজতে এবং কেউ পলাতক রয়েছেন। তালিকাভুক্ত আসামীদেরকে আইনগত প্রক্রিয়া শেষ করে ভাল হয়ে সুন্দর জীবন-জাপনে ফিরে আসার বার্তা দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে সৈয়দ আহমদ চৌধূরী বলেন- অত্র ইউনিয়নে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের কে  অপরাধ মুলক কাজ থেকে ফিরে আসার আহবান জানান। সঠিক পথে ফিরে আসলে তাদের সার্বিক সহযোগিতা করবেন। তিনি আগামী এক মাসের মধ্যে দক্ষিণ ধূরুং ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সচিব তারিকুল ইসলাম ও সার্বিক সহযোগিতা করেন- ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক ছরওয়ার হোছাইন। 
এসময় উপস্থিত ছিলেন-  অত্র ইউনিয়নের ইউপি মহিলা সদস্য  জেসমিন আক্তার, মনিরা বেগম, শাহেনুর আকতার, ইউপি সদস্য- নুরুল আবছার, আবুল হোছাইন, মোঃ মহি উদ্দিন কুতুবী, মোছলেহ উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, মোজাম্মেল হক, মোরশেদ আলম, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, রাজনৈতিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages