বেলকুচিতে ৩৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 7 August 2019

বেলকুচিতে ৩৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক। একুশে মিডিয়া


সবুজ,সসরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জ বেলকুচিতে ৩৫০ পিস ইয়াবাসহ  এক মাদক ব্যবসায়ীকে আটক করছেন থানা পুলিশ।তিনি হলেন বেড়া খারুয়া মৃত তারা তালুকদারের ছেলে সাইদুল ইসলাম(৫০)।
মঙ্গলবার রাতে বেলকুচি উপজেলার পৌর এলাকার সুবর্নসাড়া কাঠেরপুল থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটককৃত সাইদুল ইসলাম বেড়াখারুয়া গ্রামের মৃত তারা তারা তালুকদারের ছেলে। পুলিশ আটকের সময় তার শরীর তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা জব্দ করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আব্দুল আলীম, শামীম রেজা ও এ,এস,আই,আবুল কালাম, রেজাউল করিম ও বায়দুরসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে, এসময় সুবর্নসাড়া কাঠেরপুল থেকে সাইদুল ইসলাম নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়ে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages