কর্ণফুলীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১১, পাল্টাপাল্টি অভিযোগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 February 2026

কর্ণফুলীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১১, পাল্টাপাল্টি অভিযোগ

একুশে মিডিয়া, ডেস্ক:

কর্ণফুলী উপজেলা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ জামায়াতে ইসলামী- নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দলই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের দাবি, সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষক দলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা মো. ইমনসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল- ভর্তি করা হয়েছে বলে তারা জানান।

কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. ওসমান গণমাধ্যমকে বলেন, নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটারদের নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ঘটনার সূত্রপাত। শুক্রবার এশার নামাজ আদায়ের জন্য স্থানীয় যুবদল ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী দৌলতপুর জামে মসজিদে গেলে জামায়াতের কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের নেতা আলমগীর, এনাম মামুনসহ পাঁচজন আহত হয়েছেন।

কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকে বিএনপি আশ্রয় দিয়েছে এবং বিএনপির নেতা-কর্মীরা মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, গত আগস্ট ২০২৪-এর পর থেকে তাদের কর্মীরা নিয়মিত মিছিল প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন। কারণেই বিরোধ সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages