কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার আবদুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয় এবং ফয়জুলবারী ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমান সরকার পরীক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে সন্তোষজনক পরিবেশ দেখা গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় আন্তরিকভাবে কাজ করছেন।
জেলা প্রশাসক বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা মেধাবী হিসেবে গড়ে উঠুক এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”
তিনি আরও বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র পাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে।
.jpeg)



No comments:
Post a Comment