বাঁশখালীতে চুরির মামলায় ২ আসামি গ্রেফতার, নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের কারাদণ্ড - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 April 2026

বাঁশখালীতে চুরির মামলায় ২ আসামি গ্রেফতার, নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের কারাদণ্ড

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

বাঁশখালী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জোরদার অভিযানে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত এপ্রিল রাত ৮টার পর থেকে মধ্যরাতের মধ্যে বাঁশখালী থানাধীন কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া মিয়াজির বাড়ি এলাকায় একটি বসতঘরে চুরির ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী সুমি আক্তার (৩৫), স্বামী মামুনুর রশিদ, থানায় লিখিত এজাহার দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বাঁশখালী থানায় মামলা নং-২৯(০৪)২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামি মো. আনছার (২৮) আবু তাহের (৪৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অন্যদিকে, রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার তালুকদার পাড়া এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মানিক চৌধুরী (২১) নামের এক যুবককে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার অপরাধ প্রমাণিত হওয়ায় চার মাসের কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও ধরনের কার্যক্রম জোরদার করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages