বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাদুর্গত পরিবারের পাশে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 1 August 2026

বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাদুর্গত পরিবারের পাশে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়া উপজেলার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার। প্রতিষ্ঠানটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক অনুদান বিতরণের পাশাপাশি সম্পূর্ণ বিধ্বস্ত কয়েকটি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এর মধ্যে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। বন্যার পর রাজধানী ঢাকা থেকে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের একটি প্রতিনিধিদল বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রাম এবং সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের গুরগুড়ি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে।

এরই ধারাবাহিকতায় শনিবার ( আগস্ট) বিকেলে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইলশা গুরগুড়ি গ্রামের মারাত্মক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। একই সঙ্গে ইলশা গ্রামের সম্পূর্ণ বিধ্বস্ত কয়েকটি পরিবারের জন্য নতুন টিনশেড ঘর নির্মাণে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের হেড অব অ্যাডমিন মশিউর রহমান মামুন, দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক এবং প্রতিষ্ঠানের আইটি প্রধান পলাশ হোসেন।

সময় স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট এম. আবদুর রহিম, এম.এড. আবদুল হাকিম এবং শিক্ষক ইব্রাহিম সুমনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। তাদের মতে, এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সম্পূর্ণ বিধ্বস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন করে বেঁচে থাকার আশা সাহস জোগাবে।

বক্তারা ভবিষ্যতেও বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের কর্ণধার মিসেস শামীমা আতিকউল্লাহ খানের প্রতি আহ্বান জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages