কর্ণফুলীতে ফ্রেঞ্চ এন্ড সেইফের নতুন আউটলেট উদ্বোধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 1 August 2026

কর্ণফুলীতে ফ্রেঞ্চ এন্ড সেইফের নতুন আউটলেট উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা মৌলভীবাজারে মিষ্টি, বেকারি বিভিন্ন খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ফ্রেঞ্চ এন্ড সেইফ-এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন শোরুমের উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা সাংবাদিক মুহাম্মদ ওসমান হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ এন্ড সেইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মানবিক সংগঠক আর এস নিজাম উদ্দিন, ফরিদ উদ্দিন, মৌলভীবাজার সুলতান মার্কেটের মালিক জয়নাল আবেদীন (মদন), নাঈম উদ্দিন আরাফাত, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান, সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফা, এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আলী, হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী সংগঠনের মহাসচিব হেলাল উদ্দিন নোমান, ব্রিজঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন, হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মুহাম্মদ আনিসুর রহমান, ফ্রেঞ্চ এন্ড সেইফের সৈন্যাটেক শাখার পার্টনার মুহাম্মদ সেকান্দর এবং কলেজ বাজার শাখার পার্টনার মুহাম্মদ ইউনুছ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরলক্ষ্যা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক সাদু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রেঞ্চ এন্ড সেইফের প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল।

বক্তারা বলেন, নিরাপদ, স্বাস্থ্যসম্মত মানসম্মত খাদ্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ফ্রেঞ্চ এন্ড সেইফ কাজ করে যাচ্ছে। নতুন এই আউটলেট চালুর ফলে চরলক্ষ্যা আশপাশের এলাকার ক্রেতারা সহজেই উন্নতমানের মিষ্টি, বেকারি অন্যান্য খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠিষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages