![]() |
মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে পুলিশ মাদক বিরোধী অভিযানে মোঃ জনি মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর সাথে থাকা ৫৬ পিচ ইয়াবা ও ৫২৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করে পুলিশ। জনি দোহার উপজেলার দক্ষিণ শিলাকোঠা গ্রামের মৃত -নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টায় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপজেলার দক্ষিণ শিলাকোঠা এলাকায় অভিযান পলিচালনা করিয়া মোঃ জনি মিয়া নামে এক যুবককে আটক করে।
আটককৃত যুবকের দেহ তল্লাশি করে ৫৬ পিচ ইয়াবা ও ৫২৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা জানিয়ে দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন একুশে মিডিয়াকে বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দোহার থানায় মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment