মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি :
আগামী ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল। এ সময় উক্ত বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের কয়েহাজার নেতাকর্মী উলস্থিত ছিলেন। সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলায় শামিন গেস্ট হাউজে দেশের বেসরকারী টিভি চ্যানেল যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকদের উপর হামলার দায়ের দোহার-নবাবগঞ্জে
র আওয়ামী ১৪ নেতাকর্মীদের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মুজিদ মাসুদ নীজ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপহেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন সহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলাকে সাজানো ও গায়েবী মামলা দাবী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে গায়েবী সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায় উপস্থিত আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment