নৌকা জয়ী হলে দুই বছরের মধ্যে দ. জেলা’র একটি মডেল উপজেলা হবে বাঁশখালী: এম.পি মোস্তাফিজ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 December 2018

নৌকা জয়ী হলে দুই বছরের মধ্যে দ. জেলা’র একটি মডেল উপজেলা হবে বাঁশখালী: এম.পি মোস্তাফিজ। একুশে মিডিয়া


মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেছেন, নৌকা প্রতীক স্বাধীনেতার প্রতীক, নৌকা প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা প্রতীক বিশ্বনেত্রী শেখ হাসিনা’র প্রতীক, নৌকা প্রতীক বিজয় হলে দেশের উন্নয়ন হয়, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তাব, এখন দেশের প্রতিটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ভিডিও কলে সরাসরি দেখে দেখে বিদেশে স্বজনদের সাথে কথা বলে। কিছু দেশ বিরোধী অসাধু লোকেরা বিশ্ব ব্যাংকে মিথ্যা তথ্য দিয়ে দেশের কোটি-কোটি মানুষের স্বপ্নের সেতু ‘পদ্মা সেতু’র ঋণ স্থাগিত করেছেন, কিন্তু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের ঋণ অপেক্ষা না করে দেশে অর্থ দিয়ে সেই পদ্মসেতুর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। এখন সারা বিশ্বের নেতারা বলেছেন, কম সময়ে বাংলাদেশ বহু উন্নত হয়েছে।


অন্য প্রার্থীদের সমালোচনা করে এম.পি মোস্তাফিজ বলেছেন, এ আসনে আরও কয়েক জন প্রার্থী নির্বাচন করেছেন, সেখান থেকে কয়েকজন বিগত সময়ে এম.পি, মন্ত্রী ও মেয়র ছিলেন, তারা এলাকার উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছেন। বাঁশখালী বাসী’র দির্ঘদীনের একটি বড় দাবী ছিল পশ্চিম বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ, সেই দির্ঘদীনের স্বপ্ন শেখ হাসিনা সরকার আমার মধ্যমে করে দিয়েছে, বাঁশখালীর প্রধান সড়ক করে দিয়েছে। বিগত ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারী জামাত-শিবির ও বিএনপি’র তান্ডবে বাঁশখালী উপজেলা পরিষদ, আদালত ভবন ও লালহরী’র সহ তার ঘর-বাড়ী পুড়ে দিয়ে ছিল, শেখ হাসিনা সরকার উপজেলা পরিষদ, আদালত ভবন নতুন করে আবার নির্মাণ করে দিয়েছে। তার বিচার আপদের দিলাম।
আপনাদের কাছে একটাই দাবী এলাকা অসমাপ্ত কাজ, সম্পন্ন করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার আবারও গঠন করার সুযোগ দিন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল উপজেলা হবে বাঁশখালী।



চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি’র সমর্থনে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাটস্থ নির্বাচনী প্রচারণা সভাটি সম্পন্ন হয়।

এর আগে কালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধান সড়ক হয়ে উত্তর ও দক্ষিণ পাশ্বে থেকে মিছিল সহকারে সভায় যোগ দেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।



এদিকে কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা একুশে মিডিয়াকে জানান, জাতীয় নির্বাচন প্রচারণা শুরু থেকে প্রতিদিন কালীপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম এলাকা ভিত্তিক কর্মীসভা, প্রচারণা সভা ও গণসংযোগ করে আসছে।
বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফারুক আহমদের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলমের সঞ্চালনায়  সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা অাওয়ামী লীগের সহ সভাপতি ওয়াসিকা খানম আয়শা (মহিলা) এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যপক আব্দুল গফুর, প্রচার সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দীন সুমন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ওহিদুল আলম, কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেদার উদ্দীন তালুকদার। 



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages