![]() |
ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
২৫ জুন ২০১৯ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর সকল শাখায় একযোগে মধুমাস-১৪২৬ উদ্যাপন ও মধুমেলা উপলক্ষে ঋণ আদায় মহাক্যাম্প অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
মহাসমারোহে আয়োজিত এ মেলায় প্রায় ২২০ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করা হয় যেখানে শ্রেণীকৃত ঋণ হতে আদায়ের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, পুনঃতফশীলকৃত ঋণ ১৩ কোটি টাকা এবং অন্যান্য বকেয়া ঋণ ১৬৭ কোটি টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় এবারের মধুমেলায় প্রায় ৯২ কোটি টাকা বেশি বকেয়া ঋণ আদায় করা হয়। এর মধ্যে রাজশাহী বিভাগ ১১৫ কোটি, রংপুর বিভাগ ১০৪ কোটি এবং স্থানীয় মুখ্য কার্যালয়ে ১ কোটি টাকা ঋণ আদায় করে।
মধুমেলায় বকেয়া ঋণ আদায়ের পাশাপাশি ১৫৩ কোটি টাকা ঋণ বিতরণসহ বিভিন্ন হিসাবের মাধ্যমে ২৭ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়।
শাখা পর্যায়ে অনুষ্ঠিত এ ঋণ আদায় মহাক্যাম্পে বিভিন্ন শাখায় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আলমগীর, ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দসহ বিভিন্ন জোনের জোনাল ব্যবস্থাপকগণ।
ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে এ সফলতা অর্জিত হয়েছে।
অর্জিত এ সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment