![]() |
এম এ হাসান, কুমিল্লা:>>>
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখার বিশেষ অভিযানে স্থানীয় এক ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা শাখার দেওয়া তথ্য মতে জানা যায় একজন সেনা কর্মকর্তা রেজাউর রহমানের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিষয় টির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে সোমবার সকাল থেকে কুমিল্লার বিশ্বরোড এলাকায় আমতলী নামক স্থানে একটি সি এন জি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।
জানা যায়, সোমবার ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে জেলার বিশ্বরোড এলাকার ফিলিং স্টেশন ও হাইওয়ে হোটেলে একটি অভিযান পরিচালিত হয়।
রেজাউর রহমান নামের একজন সেনা কর্মকর্তার অভিযোগ ছিল আমতলী বিশ্বরোড এলাকার একটি ফিলিং স্টেশন পরিমাপে কারচুপি করে তাকে অকটেন সরবরাহ করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানে বিএসটিআই এর কারিগরি টিম নিয়ে অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানটিতে এমন কারচুপির প্রমাণ পাওয়া যায়নি।এসময় পাশ্ববর্তী হাজী এন্ড সন্স ফিলিং স্টেশনে তদারকিমূলক পরিমাপ করে দেখা যায় তারা প্রতি ৫ লিটারে ৩৮০ মি.লি. কম দিচ্ছেন।
ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় মেসার্স হাজী এন্ড সন্স ফিলিং স্টেশনকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে একই এলাকার ৫টি ফিলিং স্টেশনে পরিমাপ যাচাই করা হলেও সেগুলোতে কারচুপির প্রমাণ মেলে নি।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান,আমরা সব সময়ে সর্বসাধারণের অভিযোগ এর বিষয় গুলি বিশেষ গুরুত্ব প্রদান করে আসছি,এবং ভবিষ্যতে ও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment