![]() |
একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৫০ বছর মেয়াদী ‘মাস্টার প্ল্যান’ বিষয়ে অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান ও উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
উপাচার্য বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন এগিয়ে যাচ্ছে। দেশও আর্থ-সামাজিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সুনাম অর্জন করছে। তাই বিশ্বমানের একটি অবকাঠামো তৈরী করে আমরা ৫০ বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি।
উপাচার্যের বক্তব্য শেষে মহাপরিকল্পনার বিষয়ে প্রাথমিক একটি প্রস্তাবণা উপস্থাপন করে শেলটেক কনসালটেন্ট লিমিটেড কর্তৃপক্ষ। তাদের উপস্থাপনা শেষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে দিক নির্দেশনামূলক পরামর্শের পাশাপাশি শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপের জন্য মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটিকে পরামর্শ দেন। সভায় বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক অধ্যাপক অংশগ্রহণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment