![]() |
এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার দেবীদ্বারে ৪জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের পিটুনিতে অভিযুক্ত ঘাতকও নিহত হয়েছেন।
বুধবার সকালে দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, অভিযুক্ত ঘাতকের নাম মোখলেসুর রহমান। বয়স ৪০। সে মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে। ভোরে বাড়িতে ঢুকে ৪জনকে জবাই করে সে।
পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে রাধানগর গ্রামের রিক্সা চালক মোখলেছুর রহমান ঘরে ঢুকে একই গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে হানিফ ও একই বাড়ির নুরল ইসলামের স্ত্রী নাজমা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে জনতা মোখলেছুর রহমানকে ধরে গণপিটুনি দেয়।
এতে মোখলেছুর রহমানও মারা যায়। এ ঘটনায় একজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান এ তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায় রাধানগর গ্রামে আজ সকালে গ্রামের কয়েক ব্যক্তির মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে তা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। একপক্ষ অন্যপক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলে ৪জনকে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।
নিহত ৪জনের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment