![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধায় ঘুষ ও দালাল মুক্ত নিজ মেধা ও যোগ্যতায় পুলিশে চাকুরী হওয়ায় গোবিন্দগঞ্জে একটি হতদরিদ্র পরিবারকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন জেলার সু-যোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। আজ শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের কৈপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক নারায়ন চন্দ্র রায়ের পুত্র গোবিন্দগঞ্জ সরকারী কলেজের বিএসএস অধ্যায়নরত ছাত্র সদ্য পুলিশে নিয়োগ প্রাপ্ত পংকজ কুমার রায়ের পরিবারকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ফুল ও মিষ্টি দিয়ে এ শুভেচ্ছা জানিয়েছেন। পুলিশ সুপার জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৩ টাকায় সদ্য পুলিশে চাকুরী পাওয়ায় পুলিশের পক্ষ থেকে ওই পরিবারকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম শামীম প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment