গোবিন্দগঞ্জে ৪ বৎসরের শিশু ধর্ষণ! ধর্ষক আটক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 July 2019

গোবিন্দগঞ্জে ৪ বৎসরের শিশু ধর্ষণ! ধর্ষক আটক। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে লম্পট মোকাব্বের আলী (৪৫) কে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।
লম্পট ধর্ষক গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের মৃত-মফিজ উদ্দিনের পুত্র। গোবিন্দগঞ্জ থানাসুত্রে জানা গেছে, আজ শনিবার সকালে লম্পট মোকাব্বের একই গ্রামের সাজু মিয়ার ৪ বছরের শিশু কন্যাকে নিজ শয়ন কক্ষে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে পাশের বাড়ীর লোকজন হাতে নাতে ধর্ষককে আটক করে। এসময় শিশুটিকে যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। মুহুর্তের মধ্যে এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।  ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক মোকাব্বের হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages