উল্লাপাড়ায় সাপ্তাহিক চলনবিল বার্তার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 July 2019

উল্লাপাড়ায় সাপ্তাহিক চলনবিল বার্তার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। একুশে মিডিয়া



মোঃ হাফিজুর রহমান,  চলনবিল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাটি হাটি পাঁ পাঁ করে পথ চলার দ্বিতীয় বছর পেড়িয়ে আজ তৃতীয় বছরে পদার্পণ করেছে সাপ্তাহিক চলনবিল বার্তা। পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া প্রতিনিধি আমজাদ হোসেন মিলনের উদ্যোগে আজ মঙ্গলবার ৯জুলাই সকাল ১১ঘটিকায় প্রতাপ বিএম কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আমজাদ হোসেনের মিলনের কোরআন তিলাওত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এবং পরে উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী আফিয়া ফারজানা অপর্না ও সোলায়মান হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা সোহেল, চেয়ারম্যান- ২নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক ও প্রকাশক-সাপ্তাহিক চলনবিল বার্তা। রহমত উল্লাহ, সাপ্তাহিক চলনবিল বার্তা- সম্পাদক মণ্ডলীর সভাপতি।
বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্যিক গাজী আলহাজ শুকুর মাহমুদ, চলনবিল বার্তা-শাহজাদপুর প্রতিনিধি। আলহাজ শাহজাহান আলী মাষ্টার প্রবীণ কবি ও লেখক সাহিত্য কলাম উত্তরমহোনপুর। বাবু সংকর কুমার রায়, সভাপতি-বাংলাদেশ তৃণমূল কল্যান সোসাইটি (সিরাজগঞ্জ জেলা শাখা), দৈনিক ভোরেক ডাক-সলঙ্গা প্রতিনিধি। জাকির হোসাইন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- বাংলাদেশ তৃণমূল কল্যান সোসাইটি (সিরাজগঞ্জ জেলা শাখা), চ্যানেল এস- চলনবিল প্রতিনিধি। মতিন সরকার, পল্লী টিভি-চলনবিল প্রতিনিধি। হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক-বাংলাদেশ তৃণমূল কল্যান সোসাইটি (সিরাজগঞ্জ জেলা শাখা),অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা-সিরাজগঞ্জ প্রতিনিধি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এসময় সকল অতিথি উপস্থিত থেকে পত্রিকার সার্ভিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages