সাদুল্লাপুরে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 July 2019

সাদুল্লাপুরে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একুশে মিডিয়া



মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে সাদুল্লাপুর থানার
অফিসার ইনচার্জ মুহঃ আরশেদুল হকের সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  সাদুল্লাপুর থানার এস আআই শহিদুল ইসলাম, এসআই মমিনুল হক, পিএসআই শহিদুল  ইসলাম, এএসআই মিনহাজুল হক, এএসআই রবিউল ইসলাম-১, এএসআই মাহবুবুল মোর্শেদ ও সঙ্গীয়  ফোর্সসহ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে
গত ০৮ জুলাই  ধাপেরহাটের ছোট ছত্রগাছা গ্রামের মৃত আছির উদ্দিন মাস্টারের ছেলে রবিউল ইসলাম ওরফে প্রেসিডেন্ট রবিউলকে ১৫ পিস ইয়াবাসহ এবং বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ী সন্তোলা গ্রামের শাহজাহানের ছেলে অলিউর রহমান অলি(২০) ও আলম শেখ এর পুত্র সুজন শেখ(২২) দ্বয়কে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং খোর্দ্দ রুহিয়া গ্রামের মোতালেব এর পুত্র হাসান আলী(৩৫) এবং ভোলা উদ্দিনের পুত্র সাজেদুল(২৮) দ্বয় ১৭ পুড়িয়া মাদক গাঁজাসহ গ্রেফতার করা হয়।
      এ সংক্রান্তে সাদুল্লাপুর থানায় "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮"  আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages