![]() |
সবুজ সরকার (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে পাচারের সময় ১৬০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে (১০ জুলাই) মাদক বিরোধী অভিযান চালিয়ে মুকুন্দগাঁতী বাজারের স্টারলিড কাউন্টার সংলগ্ন থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটকের সময় তাদের কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত আসাদুল ইসলাম (৪০) বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ও তালাশ মন্ডল ওরফে তালহা (৩৯) মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই বড় ধরনের একটি মাদকের চালান ঢাকায় পাচার হচ্ছে।
এমন সংবাদে থানার এএসআই আবুল কালাম আজাদ সসংগীয় ফোর্স নিয়ে মুকুন্দগাতী বাসস্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
একুশে মিডিয়া/এসইউ




No comments:
Post a Comment