চন্দনাইশে বিষপানে ব্যক্তির মৃত্যু: পারিবারিক কলহের জেরে মারধরের অভিযোগ, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পুলিশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 February 2026

চন্দনাইশে বিষপানে ব্যক্তির মৃত্যু: পারিবারিক কলহের জেরে মারধরের অভিযোগ, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পুলিশ

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পাহাড়ি অঞ্চল হাতিয়াখোলা এলাকায় পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনার পর বিষপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম ছৈয়দ নুর (৪৫)

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাহাড় থেকে কাঠ কেটে বাড়ি ফিরে স্ত্রী পারভীনের কাছে পানি চান ছৈয়দ নুর। সময় পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছৈয়দ নুর রাগান্বিত হয়ে স্ত্রীকে কয়েকটি থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে পারভীন প্রতিবেশী জাবের নামে এক ব্যক্তির কাছে গিয়ে অভিযোগ করেন, পরকীয়ার সম্পর্কের সন্দেহে তার স্বামী তাকে মারধর করেছেন। ঘটনার জের ধরে গত বুধবার জাবের ছৈয়দ নুরকে দুই দফায় মারধর করেন বলে স্থানীয়রা জানান। একইদিন রাতে জাবেরের স্ত্রী জাহেদাও পারভীনের সামনেই ছৈয়দ নুরকে স্যান্ডেল দিয়ে প্রায় দুই ঘণ্টা মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় অপমান সহ্য করতে না পেরে ছৈয়দ নুর বিষপান করেন বলে পরিবারের দাবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার রাতে ছৈয়দ নুরের লাশ হাতিয়াখোলা এলাকায় আনা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা জানতে চান, তাকে সত্যিই চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট কাগজপত্র ছাড়পত্র দেখতে চান। তবে স্ত্রী পারভীন প্রয়োজনীয় কোনো চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা যায়।

সময় পারভীন দাবি করেন, তার স্বামী চট্টগ্রাম শহরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ছেলেকে দেখতে গিয়ে সেখানে মারা গেছেন। বক্তব্যে অসংগতি থাকায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ছৈয়দ নুর বিষপান করেছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর স্থান পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages