পূর্ব শত্রুতার জেরে মোল্লাহাটে যুবককে কুপিয়ে আহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 April 2026

পূর্ব শত্রুতার জেরে মোল্লাহাটে যুবককে কুপিয়ে আহত

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পলাশ (২৩) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনখোলা গাংনী ইউনিয়নের সংযোগস্থল দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে ঘটনা ঘটে। আহত পলাশ গাংনী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পলাশ মোটরসাইকেলযোগে দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে পৌঁছালে হাসান হালদার হাসিব হালদার (পিতা: রুজু হালদার) চলন্ত অবস্থায় তার ওপর হামলা চালায়। সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে কপালের ওপর গভীর ক্ষত সৃষ্টি হয়। গুরুতর আহত হয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জ্ঞান হারান। পরে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

সময় স্থানীয় ব্যবসায়ী পথচারীরা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে বাজারের একটি পল্লী চিকিৎসালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পলাশ অভিযোগ করে জানান, আলোচিত দেলোয়ার হত্যা মামলার আসামিরা তার চাচাদের সঙ্গে মেলামেশা না করার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রুজু হালদারের নির্দেশে তার দুই ছেলে দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে পলাশের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পিতা রুজু হালদার বলেন, তিনি সকালে ঘেরে ছিলেন। তার ছেলেদের সঙ্গে বিল্লাল মোল্লার ছেলের ঝামেলার কথা শুনেছেন, তবে ঘটনার বিস্তারিত জানেন না।

বিষয়ে মোল্লাহাট থানার এক কর্তব্যরত উপপরিদর্শক জানান, এখন পর্যন্ত ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages