চন্দনাইশে বাগীশিকের জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 July 2026

চন্দনাইশে বাগীশিকের জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চন্দনাইশ উপজেলা সংসদের আওতাধীন জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত জুলাই জোয়ারায় আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শ্রী নিউটন দে-কে সভাপতি এবং শ্রী কাঞ্চন দে-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সম্মেলন শেষে জোয়ারা দীঘির পাড়স্থ সার্বজনীন শ্রী শ্রী জোড়া মায়ের মন্দির প্রাঙ্গণে গীতা শিক্ষালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের উপদেষ্টা মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী রঞ্জন দে। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুজন মজুমদার। এছাড়া জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্টজন এবং সংগঠনের সদস্যরা বিশেষ অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সনাতনী সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা অবক্ষয় রোধে গীতা শিক্ষা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারা বাগীশিকের ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষিত তরুণ-তরুণীদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages