রুশমী আক্তার, লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নির্মিতব্য রয়েল কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আকন্দ।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিচালক ডা. আকাশ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম, লোহাগাড়া হাসপাতাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাহামদুর রহমান, সামরাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আবু ছিদ্দিক, রয়েল কেয়ার হাসপাতালের ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, অধ্যাপক মো. হাসান, মো. জাকারিয়া, আরিফুল ইসলাম, নজরুল ইসলাম ও ফরহাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বায়েজিদ বিন আকন্দ বলেন, একটি সুস্থ জাতি গঠনে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারি নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে হাসপাতাল পরিচালিত হলে সাধারণ মানুষ নিরাপদ ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেসরকারি উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।




No comments:
Post a Comment