মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজারী পুকুরপাড় এলাকায় অবস্থিত নিউ আনারকলি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল, রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পেয়েছে।
সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক শিবু দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ২ লাখ টাকা মূল্যের ক্ষতিকর আইসক্রিম এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান ব্যবহার করে উৎপাদিত আইসক্রিম কোমলমতি শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অবৈধ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে দোহাজারী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, লাইসেন্স পরিদর্শক এবং চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।




No comments:
Post a Comment