৯ দিন পর জীবিত উদ্ধার সেই ফুটবল দল!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 July 2018

৯ দিন পর জীবিত উদ্ধার সেই ফুটবল দল!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া :
থাইল্যান্ডে ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে ৯ দিন পর গুহা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌবাহিনীর বিশেষ দল ছিয়াং রাইয়ের থাম লুয়াং গুহা থেকে তাদের উদ্ধার করে। বড় ধরনের উদ্ধার অভিযান শেষে উদ্ধার হওয়া ১৩ জনই নিরাপদে আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
গত ২৩ জুন থেকে ঐ ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ নিখোঁজ ছিলেন। ভ্রমণে গিয়ে তারা একটি প্লাবিত গুহায় আটকে পড়েন। উদ্ধারকারীরা আশা প্রকাশ করেছিলেন তাদেরকে নিরাপদে উদ্ধার করা যাবে। দীর্ঘ অভিযান শেষে সফল হন তারা। তবে পানির স্রোত ও কাদায় ভোগান্তিতে পড়েন তারা।
উদ্ধার হওয়া ১২ ফুটবলার হলো মো পা বা ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের সদস্য। তাদের সঙ্গে ছিলেন সহকারী কোচ ২৫ বছরের এক্কাপোল জানথাওং।
বিবিসি জানায়, শনিবার বিকালে কিশোর ওই দলটি তাদের ২৫ বছর বয়সী কোচের সঙ্গে উত্তরের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করে।
তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদে ফটবলার ছিল ১১ বছরের ছানিন ‘‘টাইটান’’ উইব্রুন্রুগুরেয়াং। সে সাত বছর বয়স থেকে ফুটবল খেলছে। আর তাদের দলনেতা ছিল ১৩ বছরের দুয়াংপেট ‘‘দোম’’ প্রমতেপ।
গত ২৩ জুনে ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোররা গুহায় আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। তখন থেকেই তাদেরকে উদ্ধারে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়।
২৩ জুন শনিবার রাতে কিশোর ফুটবল দলটির নিখোঁজ হওয়ার খবর জানার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সেসময় গুহার বাইরে তাদের সাইকেল ও খেলাধূলার সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
রয়্যাল থাই নেভির ১৭ সদস্যের একটি ডুবুরি দল সোমবার গুহায় তল্লাশি অভিযান শুরু করে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages