![]() |
কুমিল্লার নাশকতার মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত করার প্রতিবাদে আগামী ৫ জুলাই সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও ৯ জুলাই প্রতীকী অনশন করবে বিএনপি।
সোমবার (২ জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সসম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচিরর ঘোষণা করেন।
তিনি বলেন, ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এ কর্মসূচি পালিত হবে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
ফখরুল আরো বলেন, এছাড়া সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করব। ঢাকায় এ কর্মসূচির জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মহানগর নাট্যমঞ্চ চাওয়া হবে।
মির্জা আলমগীর বলেন, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, সাজানো ও বানোয়াট মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। তার পর প্রাপ্য অধিকার জামিন দেয়া নিয়ে নিয়ে বিলম্ব করা হচ্ছে আজ কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত করেছে আদালত। আমরা এই রায়ে ক্ষুব্ধ হয়েছি। গোটা জাতি এই জঘন্য ও নেক্কারজনক ঘটনায় গোটা জাতি ক্ষুব্ধ হয়েছে।
ফখরুল বলেন, চাকরিতে কোটা সংস্কার নিয়ে আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা তো দূরের কথা। বরং ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনকে লেলিয়ে দিয়ে হামলার মাধ্যমে গুরুতর আহত করা হচ্ছে আন্দেোলনকারীদের। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আমাদের সন্তানতুল্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারদলীয় সংগঠনকে ব্যবহার করে তাদের প্রতি অমানবিক নির্দয় আচরণ অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরও বলেন, দেশের কোনো বিবেকবান মানুষ সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করার এ ধরনের বিবেকবর্জিত নিষ্ঠুরতা প্রদর্শন কোনোভাবেই মেনে নিতে পারে না। অবিলম্বে চাকরিতে কোটা সংস্কার বিষয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান এবং অবিলম্বে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব। এসময় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবিকে তোয়াক্কা না করে তাদের ওপর সরকারের এই অন্যায় পাশবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান প্রমুখ।
এর আগে আজ বিকেলের দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ান মুক্তি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনায় বসেন বিএনপির সিনিয়র নেতারা।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ স্থায়ী কমিটির আরও ছয়জন উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন ফখরুল।
![]() |





No comments:
Post a Comment