মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে ব্রাজিল-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 July 2018

মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে ব্রাজিল-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেক্স:
দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমারের গোলে মেক্সিকোর বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের শেষ দিকে রর্বেতো ফিরমিনোর গোলে ব্যবধান বাড়িয়েছে তিতের দল। আর এই ২-০ গোলেই মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে চলে গেল ব্রাজিল।সামারা অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে নেইমার জোরালো শটে গোলরক্ষক গিলের্মো ওচোয়ার পরীক্ষা নিয়েছিলেন। এরপর থেকে আক্রমণ আর দ্রুত প্রতিআক্রমণে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে মেক্সিকো। তবে গোল লক্ষ্য করে শটগুলো সফলতার সঙ্গেই ঠেকান ফিলিপে লুইস, মিরান্দারা। বেগ পেতে হয়নি গোলরক্ষক আলিসনকে।
২৫তম মিনিটে পায়ের কারিকুরিকে ডিফেন্ডারদের কাটিয়ে খুব কাছ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু তৎপর ওচোয়া হাত লাগিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দেন।
এরপর থেকে যেন খেলায় ফেরে ব্রাজিল। ৩২তম মিনিটে আবারও ডিফেন্ডারদের ছিটকে ডি-বক্সে ঢুকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু এবারও ওচোয়াকে ফাঁকি দেওয়া যায়নি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবারও মেক্সিকোর রক্ষাকর্তা ওচোয়া। এবার ঠেকান ডি-বক্সের ভেতর থেকে ফিলিপে কৌতিনিয়োর নেওয়া জোরালো শট।
অবশেষে ৫১তম মিনিটে নেইমারের পা থেকেই আসে কাঙ্ক্ষিত গোল। শুরুটাও পিএসজির তারকা এই ফরোয়ার্ডের। ডি-বক্সের ঠিক বাইরে তার বুদ্ধিদীপ্ত ব্যাক হিলে বল পেয়ে সামনে এগিয়ে বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়ান উইলিয়ান। বল গোলরক্ষকের বাড়ানো হাত আর গাব্রিয়েল জেসুসের পা ফাঁকি দিলেও নেইমার বুটের তলা দিয়ে জালে পাঠান।
আট মিনিট পর ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন পাউলিনিয়ো। ডি-বক্সের ভেতর থেকে বার্সেলোনার মিডফিল্ডারের জোরালো শট সোজা ওচোয়া বরাবর যায়।
৬১তম মিনিটে কার্লোস ভেলার দূরপাল্লার শট আস্থার সঙ্গেই ফেরান আলিসন। দুই মিনিট পর আবারও ওচোয়া মেক্সিকোকে ম্যাচে রাখেন উইলিয়ানের জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে।
৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে আবারও মেক্সিকোর রক্ষণে আতঙ্ক ছড়ান উইলিয়ান। দুর্দান্ত গতিতে বাঁ দিক দিয়ে এগিয়ে ক্রস বাড়িয়েছিলেন নেইমারকে। ব্রাজিল তারকার শট এক ডিফেন্ডারে পায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
ব্রাজিলের আজকের একাদশঃ
এলিসন, সিলভা, মিরান্ডা, ফিলিপ লুইস, ফ্যাগনার, ক্যাসেমিরো, পওলিনহো, কোতিনহো, জেসাস,নেইমার

মেক্সিকোর আজকের একাদশঃ
অচোয়া, আয়ালা, সালসেডো, মারকেজ, হেরেরা, আলভারেজ, গোয়ার্ডাডো, গ্যালার্ডো, কার্লোস, হার্নান্দেজ, লোজানো।
গ্রুপ পর্ব 
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড এর সাথে ১-১ ড্র করে বসে ব্রাজিল তবে পরবর্তী দুইম্যাচে কোস্টারিকা এবং সার্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা।

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি কে ১-০ তে আটকে দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় মেক্সিকান রা। দ্বিতীয় ম্যাচেও জয় পায় কোরিয়ার বিপক্ষে। কিন্তু গ্রুপ এফ এর কঠিন সমীকরণ এর সামনে দাঁড়িয়ে ৬ পয়েন্ট নিয়েও নিশ্চিত করতে পারেনি মেক্সিকো। মেক্সিকো সুইডেন এর কাছে হারলেও জার্মানির পরাজয়ে গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages