মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 3 July 2018

মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
ঝিনাইদহের শৈলকুপায় মাঠ থেকে অজ্ঞাত যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুলাই) সকালে ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ জুলাই) সকালে দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠে ক্যানালের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।
এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে মৃতদেহের মাথায়, দু’পায়ে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। মৃতদেহর মাথার দুই দিক থেকে দুইটি বিষের বোতল ও পাশ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই ইকবাল কবির জানান, অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে। সূত্র: অনলাইন।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages