হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 July 2018

হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু-একুশে মিডিয়া


একুশে মিডিয়া টিভি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ভুট্টু (৩১) নামে স্থানীয় এক যুবলীগ নেতা মারা গেছেন। সোমবার (২ জুলাই) রাতে তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃত আসাদুজ্জামান হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের মধ্যগোড্ডিমারী এলাকার মোকছেদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের নেতা ছিলেন। স্থানীয়ভাবে তিনি ডিশ ব্যবসা ও মেকানিকের কাজ করতেন । তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী কাকলী বেগম। গোড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বলেন, ‘সোমবার (২ জুলাই) সন্ধ্যায় যুবলীগ নেতা আসাদুজ্জামান নিজ বাড়ির সামনে বৈদ্যুৎ লাইনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই ভুট্টুর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।’ হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই নিহতের মরদেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হেয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages