ঈদে দিন রাত্রে বাড়ী থেকে সীতাকুণ্ড উপজেলা যুবদল সভাপতি গ্রেপ্তার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 August 2018

ঈদে দিন রাত্রে বাড়ী থেকে সীতাকুণ্ড উপজেলা যুবদল সভাপতি গ্রেপ্তার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।।”।
বুধবার ঈদের দিন দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের নিজ বাড়ী থেকে ফজলুল করিম গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্থানীয় যুবদল নেতারা।।”।
সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এ.এস.আই অজিত যুবদল নেতা ফজলুল করিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।।”।
তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন নি। উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সস্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা একরাম উল্লাহ নয়ন একুশে মিডিয়াকে বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সীতাকুণ্ড থানা পুলিশ ফজলুল করিমের বাড়ী ঘেরাও করে তাকে আটক করে নিয়ে গেছে।।”।

স্থানীয় সুত্রে জানাগেছে, ফজলুল করিম বেশ কয়েকটি মামলার আসামী হয়ে এলাকা ছাড়া দীর্ঘদিন। তিনি চট্টগ্রাম শহরে থাকেন। তবে কোরবানীর ঈদ পালন করতে তিনি কুমিরার নিজ বাড়ীতে এসেছিলেন। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে যুবদল নেতা ফজলুল করিমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে যুবদল নেতা ফজলুল করিম চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবী করেছে নেতারা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages