![]() |
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতির বিল
জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এক সঙ্গে এক হাজার ৬৮১টি মাদ্রাসার অবকাঠামো
উন্নয়নের পদক্ষেপ নিয়েছে সরকার।
দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সুদৃষ্টিতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে
অনেক অবদান রেখে আসছে বলে বললেন, সাবেক রেলপথ মন্ত্রী কুমিল্লা-১১ আসন
চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক মুজিব (এমপি) তিনি ১৮ ই
আগষ্ট রবিবার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ও উজিরপুর ইউনিয়নের
মধ্যে অবস্থিত দাতামা এমদাদুল উলুম কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন
মুখে ইসলামের নাম ব্যবহার করা জামাত ইসলাম চৌদ্দগ্রামে কোন ইসলামিক শিক্ষা
প্রতিষ্ঠানে কোন উন্নয়ন করেছে এমন দৃষ্টান্ত নেই।কিন্তু একমাত্র জননেত্রী
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশের
ন্যায় এই চৌদ্দগ্রামে সকল মাদ্রাসা মসজিদ মক্তব সহ ইসলামী প্রতিষ্ঠানে
ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আর তা আপনাদের চোখের সামনেই ই দাড়িয়ে আছে।
আর
তাই অত্র দাতামা এমদাদুল উলুম কওমী মাদ্রাসার সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ এই
সরকারের আমলে শেষ করা হবে।কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সভাপতি দাতামা
এমদাদুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল হক সাহেব এর
সভাপতিত্বে ও দাতামা এমদাদুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ফারুক আহমেদ এর
উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কুমিল্লা মসজিদে কোবার খতিব মাওলানা সাইফুল
ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার,
উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কাশিনগর ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী শহিদুল হক শাহিন, মিয়াবাজার ডিগ্রি কলেজের
অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম
উদ্দিন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি
কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব
হোসেন মজুমদার,চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উজিরপুর ইউনিয়ন
পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের
যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল সহ কাশিনগর ও উজিরপুর ইউনিয়নের আওয়ামী
সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মুনাজাত করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment