৪ মিনিটেই একটি করে গোল ক্রোয়েশিয়া ও ডেনমার্কের-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 July 2018

৪ মিনিটেই একটি করে গোল ক্রোয়েশিয়া ও ডেনমার্কের-একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
শেষ ষোলোর ম্যাচগুলোর মধ্যে আকর্ষণের দিক থেকে ক্রোয়েশিয়া ও ডেনমার্ক ম্যাচ কি একটিু পিছিয়েই ছিল? থাকতে পারে। দুই দলই তো আর ঐতিহ্যবাহী কোনো দল নয়। কিন্তু এমন ম্যাচে শুরুতেই দারুণ রোমাঞ্চ উপভোগ করলো দর্শক। ম্যাচের মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। যার তিন মিনিট পরই তা পরিশোধ করে ফেলে ক্রোয়েশিয়া। অর্থাৎ ম্যাচের চার মিনিটেই একটি করে গোল করেছে দুই দল। ম্যাচটি ১-১ এ সমতায় চলছে। রাশিয়া বিশ্বকাপে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও ডেনমার্ক। নিজনি নভগোরোদে চলছে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে খেলা। এদিন খেলা শুরু হতেই ৫৭ সেকেন্ডের মাথায় গোল করেন ডেনমার্কের ম্যাথিয়াস জোরগেনসেন। এবারের বিশ্বকাপে যা সবচেয়ে দ্রুততম গোল। এরপর ক্রোয়েশিয়ার পক্ষে সমতা এনেছেন মারিও মান্দজুকিচ। বিশ্বকাপে চার মিনিটের মধ্যে দুই দলেরই গোল করার ঘটনা ঘটল এই নিয়ে দ্বিতীয়বার। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচে যা প্রথম ঘটেছিল। ‘ডি’ গ্রুপ থেকে সেরা হয়ে শেষ ষোলোতে উঠে আসে ক্রোয়েশিয়া। অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠে ডেনমার্ক। দুই দলের মধ্যে যে দল জিতবে কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক রাশিয়া। যারা রোববার টাইব্রেকারে স্পেনকে হারিয়ে সেরা আটের টিকিট কেটেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages