কুমিল্লার নাঙ্গলকোটে পিতার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী। শনিবার রাতে উপজেলার মক্রবপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার পুলিশ অভিযান চালিয়ে নূরুল হক লিটন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে প্রবাসীর স্ত্রী ওই নারী পিতার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন তার মা ও বাড়ির লোকজন দাওয়াতে অংশগ্রহণ করতে এক আত্মীয়ের বাড়িতে যান। এ সুযোগে সন্ধ্যায় তাদের ঘরে ঢুকে ওই গ্রামের তিন যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, ধর্ষিতা নিজে এবং তার মাসহ থানায় হাজির হয়ে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। অপর ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজের উপরে বিজ্ঞাপন
Sunday, 1 July 2018
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক ১-একুশে মিডিয়া
Tags
# সারা দেশ bangladesh
Share This
About একুশে মিডিয়া বাংলা নিউজ পেপার
সারা দেশ bangladesh
Labels:
সারা দেশ bangladesh
Subscribe to:
Post Comments (Atom)
নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে
Author Details
The digital newsportal is aiming at engaging and involving more and more Bengali speaking people all over the world by publishing news using multimedia platforms. Beside written news, plenty of audio and visual contents are available in the portal to ensure entertainment at its best. Plenty of multimedia facilitated news are added here in a view to connecting more and more people and thus become a highly accessed news portal of the country ekusheymedia.com





No comments:
Post a Comment