![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
জলঢাকায় ৯ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে জুয়া খেলা অবস্থায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তোফাজ্জল হোসেন, মানিক মিয়া, হযরত আলী, হাবিবুর রহমান, এন্তাজুল, জহুরুল হক, আলমগীর, জোয়ারদ, আব্দুল জলিল। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করেন পুলিশ। এসময় ভ্রাম্যামান আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম জুয়া আইনে তোফাজ্জল হোসেন, মানিক মিয়া ও হযরত আলীকে ৬শত টাকা করে জরিমানা ও অপর ৬ জনকে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৩ জনকে অর্থ দণ্ড এবং বাকী ৬ জনকে ৭ দিন করে সাজা প্রদান করা হয়েছে।





No comments:
Post a Comment