নবীন ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বাঁশখালী ডিগ্রী কলেজে ছাত্রলীগের আনন্দ মিছিল-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 July 2018

নবীন ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বাঁশখালী ডিগ্রী কলেজে ছাত্রলীগের আনন্দ মিছিল-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, মোহাম্মদ ছৈয়দুল আলাম চট্টগ্রামের বাঁশখালী থেকে:
সারা দেশে একযোগে সকল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির পর ক্লাস শুরু হয়েছে। গতকাল ছিলো প্রথম কলেজ। ফলে কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

বাঁশখালী ডিগ্রী কলেজে নবীন বরণে ছাত্রলীগের নানা আয়োজন যেমন উৎসব মুখর করে তোলে ক্যাম্পাস তেমনই কলেজের নতুন ছাত্রীদের নিয়ে শিক্ষকমণ্ডলীর বিশেষ শিক্ষার আয়োজন নবীনদের মধ্যে শিক্ষাগ্রহণে করে তুলেছে আগ্রহী।

চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বাঁশখালী ডিগ্রী কলেজ’ এর ২০১৮-১৯ অর্থ বছরের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস গত ১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজ ক্যম্পাসে আনন্দ মিছিল বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আ.ন.ম ফরহাদুল আলমের নেতৃত্বে বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা, কালীপুর ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে। নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জেলা সাবেক যুগ্ম আহবায়ক আ.ন.ম ফরহাদুল আলম বলেন, নবীন শিক্ষার্থীদের শিক্ষা শান্তি প্রগতির মূল মন্ত্রের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের আহবান জানিয়ে আরো বলেন, ছাত্রলীগ সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের সংগঠন। ছাত্রলীগের ইতিহাস, বাঙ্গালীর ইতিহাস। ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহবানও জানান তিনি।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages