![]() |
বিশ্বকাপের শেষ ষোলতে যেন প্যারিস সেন্ট জার্মেই 'শো' চলছে। আর তা দেখে নেইমারেরই ব্রাজিল ও পিএসজি ক্লাব সতীর্থ থিয়াগো সিলভা মুখ খুললেন। নিজেও ব্রাজিলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। তবে নিজের নয়, পিসএজিতে তাদের দুই টিমমেট কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানির উদাহরণ টেনে তাদের মতো মেক্সিকোর বিপক্ষে নেইমারকেও জ্বলে উঠতে বললেন থিয়াগো।একুশে মিডিয়া:
ইনজুরি কাটিয়ে ফিটনেসের সামান্য ঘাটতি নিয়েই রাশিয়া বিশ্বকাপে এসেছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। গ্রুপপর্বের তিন ম্যাচে খুব বেশি আলো ছড়াতে পারেননি। বরং বেশ বিবর্ণই লেগেছে তাকে। গোল করেছেন মোটে একটি। এদিকে শনিবার পিএসজির এমবাপে ও কাভানি তাদের দেশকে শেষ ষোলতে নিয়ে গেছেন অবিশ্বাস্য নৈপুণ্যের ফুটবল খেলে। ফ্রান্সের এমবাপে বিদায় করেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। আর দুবারের বিশ্বসেরা উরুগুয়ের কাভানির শিকার হয়ে শেষ ষোল থেকেই ক্রিস্তিয়ানো রোনালদোদের দেশের পথ দেখিয়ে দিয়েছেন কাভানি।

সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় ভোলগা নদীর কাছের শহর সামারায় শেষ ষোলর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখনো সত্যিকারের নেইমারের দেখা পায়নি খেলায়। পিএসজিতেই তার সতীর্থ সিলভা তাই যেন এমবাপে-কাভানির উদাহরণ টেনে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উসকে দিলেন অমিত প্রতিভাবান নেইমারকে, 'সেদিন যখন খেলা (ফ্রান্স ও উরুগুয়ের) শেষ হলো তখন আমি এটাই ভাবছিলাম যে আমাদের ম্যাচেও নেইমার এমন কিছু করে দেখাবে। তারা (এমবাপে ও কাভানি) তাদের জয়ের মূল কারিগর ছিল।'

প্রসঙ্গে পিএসজি আসলেও থিয়াগো সিলভা অন্যদিকে মন না দিয়ে ব্রাজিলের কথাই বলছিলেন, 'আমার তো মনে হয় প্যারিস সেন্ট জার্মেই (এই বিশ্বকাপে) নিজেদের খুব ভালোভাবে উপস্থাপন করেছে। কিন্তু এখন আমরা ব্রাজিল জাতীয় দল নিয়ে কথা বলছি। আর আমার চোখে আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ। সঠিক সময়ে স্ট্রাইকারদের সেরা কাজ করার স্বাধীনতা আছে।' সূত্র : এফপ্যারাডাইজ।
![]() |





No comments:
Post a Comment