![]() |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় ইছামতি নদীতে বর্ণিল সাজে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের উদ্যোগে মরহুম আবু বকর খান মজলিশ চুন্নু স্মরণে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপলক্ষে ইছামতি নদীর দুই পাড়ে শিশু-নারী-পুরুষসহ উপস্থিত ছিল হাজার হাজার মানুষ।।”।
![]() |
বাইচে নানা রং মেখে ও সং সেজে ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা নিয়ে হাজির হয়েছিলেন দর্শকরা। দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই নৌকার বাইচাররা হাঁক দিলেন হেঁইয়ো-রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ যোগায় নৌকার মাঝিদের। এ সময় ইছামতি নদী ঘেসে বাগমারা থেকে বলমন্তচর শুরগঞ্জ দিঘিরপাড় ও বক্সনগর পর্যন্ত গ্রামগুলোর দুইপাড়ে লোকে লোকারণ্য হয়ে উঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে।।”।
বাইচে নবাবগঞ্জ, ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলা থেকে শাহজালাল, আব্দুল খালেক, সোনার বাংলা, হাজার তরী, জয় বাংলা, সোনার চাঁদ, মধু মাঝি, খান বাড়িসহ নানান নামের ৮-১০টি ঘাসী নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকাবাইচ বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়।।”।
বাইচে আগত দর্শনার্থীরা ঢোল, তবলা নিয়ে নেচে গেয়ে এক বর্ণিল পরিবেশ সৃষ্টি করে এলাকা জুড়ে। এছাড়াও দর্শকদের আনন্দ দিতে বিভিন্ন নৌকা বর্ণিল সাজে সাজানো হয়। এ উপলক্ষে বসেছে গ্রাম্য মেলা।।”।
নৌকা বাইচের সময় মাঝিরা একত্রে জয়ধ্বনি দিয়ে নৌকা ছেড়ে দিয়েই একইসাথে গান গাইতে আরম্ভ করে এবং সেই গানের তালের ঝুঁকেঝুঁকে বৈঠা টানে। অন্য সব নৌকাকে পেছনে ফেলে নিজেদের নৌকাকে সবার আগে যাওয়ার চেষ্টায় প্রয়োজন বোধে কাঁসির শব্দে বৈঠার গতি বাড়ানোর নির্দেশ দেয়া হয় এবং সেইসঙ্গে দেহের গতিও বেড়ে চলে। এই সময় দেহ ও মনের উত্তেজনা বশেই গানের মধ্যে ’ হৈ অরে হৈয়া’ এই ধরনের শব্দের ব্যবহার দেখা যায়। সেই শব্দ উপস্থিত দর্শকদের উৎফুল্লতা বাড়িয়ে দেয়।।”।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম লিটন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাড. নুরে আলম উজ্জ্বল, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়াম্যান আ. ওয়াদুদ মিয়া, সেলিম তালুকদার, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো.পলাশ, সাবেক চেয়ারম্যান ও অনুষ্ঠানের উদ্বোধক মাসুদ খান মজলিশ প্রমুখ। বাইচ শেষে প্রতিযোগীদের মধ্যে ১ম পুরস্কার মটরসাইকেল, ২য় ফ্রিজ ও ৩য় ২১ ইঞ্চি কালার টেলিভিশনসহ আরো শান্তনা পুরুস্কার দেওয়া হয়। একুশে মিডিয়া।”।





No comments:
Post a Comment