জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের নেতা বাকী বিল্লাহকে আটক: পুলিশ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 3 July 2018

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের নেতা বাকী বিল্লাহকে আটক: পুলিশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের নেতা বাকী বিল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মসূচিতে সংহতি জানাতে আসা অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের লাঞ্ছনা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ ব্যানারে বিকাল ৪টার দিকে ছাত্র-শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতারা মানববন্ধনে দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়।
এ সময় ব্যানার নিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে আটক করে পুলিশ। তাকে ছাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রেহনুমা আহমেদ স্বেচ্ছায় পুলিশ ভ্যানে উঠে পড়েন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages