নেত্রকোনায় ধর্ষণ ও অপহরণের চেষ্টায় স্কুল ছাত্রী আহত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 3 July 2018

নেত্রকোনায় ধর্ষণ ও অপহরণের চেষ্টায় স্কুল ছাত্রী আহত-একুশে মিডিয়া



একুশে মিডিয়া:
নেত্রকোনার পূর্বধলায় হোগলা ইউনিয়নের পশ্চিম পাট্ট-দামপাড়া গ্রামের আব্দুস ছোবান মন্ডলের মেয়ে পাট্টা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার তন্নী (১৪) কে দুই বখাটে সহ ধর্ষণ ও অপহরণের চেষ্টা করলে গুরুতর আহত হয়। গতকাল সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের মোঃ আঃ বারেকের ছেলে মোঃ শাহীন মিয়া (২০) ও মোঃ হাছেন আলীর ছেলে আল আমীন (২১) তন্নীকে নানাভাবে কুপ্রস্তাব ও উত্তক্ত করে আসছিল। এর আগে বিষয়টি তার বাবা-মাকে জানিয়েছিল। সোমবার (২ জুলাই) বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাট্টা দামপাড়া এলাকায় এলে দুই বখাটে যুবক সহ সঙ্গীরা তার গতিরোধ করে উপহরণের চেষ্টা চালায়। এক পর্যায়ে সে দৌড়ে পালিতে যেতে সক্ষম হয়। সন্ধ্যায় আবার বাড়িতে এসে জোড় করে ধর্ষণ ও অপহরণের সময় তন্নী মারাত্মকভাবে আহত হয়।
এ সময় তার মা ও এলাকাবাসী উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার বাবা জানান, এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাট্টা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ঘটনার সত্যতা স্বীকার বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং হাসপাতালে তন্নীর চিকিৎসার খোঁজখবর নিয়েছি। বখাটে যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages